Code কী? কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন প্রকার কোডের ধারনা – HSC ICT

এই পেজে আলোচিত সকল গূরূত্বপূর্ন বিষয় সমূহঃ

Share this lesson
Stuck on this lesson?
Ask your question on WhatsApp and get help with this topic.
Code

কোড(Code) কী?

কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট (০ বা ১) কে বিভিন্নভাবে সাজিয়ে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে ।

Note: কম্পিউটারে বিভিন্ন ধরনের কোড ব্যবহার হয়ে থাকে

১। অক্টাল কোড (3 bit) ২। হেক্সা–ডেসিমাল কোড (4 bit) ৩। BCD কোড (4 bit)

Alphanumeric Code

১। ASCII Code (8 bit)  ২। EBCDIC কোড (8 bit) ৩। Unicode (16 bit)

বিসিডি (BCD) কোড কী?

BCD এর পূর্ণরূপ হলো Binary Coded Decimal দশমিক সংখ্যা পদ্ধতিত প্রতিটি সংখ্যাকে বাইনারি সংখ্যার ০, ১ এ প্রকাশের জন্য বিসিডি কোড ব্যবহৃত হয়। BCD কোড ৪ বিটের হয়ে থাকে।

Note: ৮৪২১ কে NBCD (Natural BCD Code) কোড বলা হয়।

EBCDIC কোড কী?

Extended Binary Coded Decimal Interchange Code (EBCDIC) হলো বিসিডি (BCD) কোডের একটি উন্নত রূপ। 4 বিটের BCD কোডকে বর্ধিত করে সাধারনত EBCDIC কোড তৈরি করা হয়। EBCDIC কোড ৮ বিটের হয়ে থাকে।

Note: ১৯৬৩-১৯৬৪ সালে আইবিএম ৮ বিটের EBCDIC কোড চালু করে। IBM, Mainframe, Mini Computer এ EBCDIC কোড ব্যবহার করা হয়।

আলফা নিউমেরিক কোড (Alphanumeric Code) কী?

বর্ণ, অঙ্ক, এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ (+, -, ×, /) আরও কতগুলো বিশেষ চিহ্নের (! @, #, %, &, 5) জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলে।

ASCII কোড কী?

ASCII হলো ৮ বিটের একটি আলফানিউমেরিক কোড। ASCII এর পূর্ণ রূপ হচ্ছে American Standard Code for Information Interchange। সাধারনত কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ASCII Code ব্যবহার করা হয়।

Note:  ASCII Code আবিষ্কার করেন রবাট উইলিয়াম বিমার। প্রথম যে ASCII Code আবিষ্কৃত হয় সেটি ছিল ৭ বিটের। এই ৭ বিটের বামের প্রথম ৩টি বিটকে জোন বিট এবং পরের ৪টি বিটকে সংখ্যা সূচক বিট বলা হতো। পরবর্তীতে ASCII Code এর ৭ বিটের সাথে অতিরিক্ত একটি বিট যুক্ত করে ৮ বিটের ASCII Code তৈরি কর হয়। বর্তমানে ASCII-৮ কোড প্রচলিত।

Unicode কী?

ইউনিকোড এর পূর্ণরূপ হলো – Universal Code। একে সার্বজনীন কোড বলা হয়। বিশ্বের সকল ছোট বড় ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য Apple Inc ও Xerox Corporation এর এক দল গবেষকরা মিলে ১৬ বিটের একটি কোড তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয়। বিভিন্ন ধরণের ক্যারেক্টার ও টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। এর মাধ্যমে ২১৬ = ৬৫৫৩৬ টি অদ্ববিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

Found this lesson helpful? Share it with a friend.

Keep Learning

Move on to the next topic or get ready for the exam.
// More to read

Related Lessons

More notes and questions from the same chapter.
HSC 2026 ICT Suggestion PDF
ICT
shakti

HSC 2027 ICT Suggestion PDF Download (১০০% কমন উপযোগী)

অনেক শিক্ষার্থীর কাছেই আইসিটি বিষয়টি কিছুটা কঠিন মনে হয়, বিশেষ করে সংখ্যা পদ্ধতি, এইচটিএমএল এবং সি-প্রোগ্রামিং এর অংশগুলো। পরীক্ষায় খুব অল্প সময়ে সম্পূর্ণ আইসিটি সিলেবাস শেষ করে ভালো একটি ফলাফল নিশ্চিত করার জন্য একটি গোছানো ও সংক্ষিপ্ত সাজেশনের কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের এই চিন্তামুক্ত করতেই আমরা নিয়ে এসেছি HSC 2027 ICT Suggestion PDF। এই চূড়ান্ত সাজেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা অনুসরণ করলে পরীক্ষায় সৃজনশীল (CQ) এবং বহুনির্বাচনি (MCQ) উভয় অংশেই শতভাগ কমন পাওয়ার নিশ্চয়তা থাকবে।

বিস্তারিত পড়ুন →
HSC ICT MCQ Question and Answer PDF Download 2026 অধ্যায়ভিত্তিক
ICT
shakti

HSC ICT MCQ Question & Answer PDF Download 2027

শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এই পোস্টে এইচএসসি আইসিটি সিলেবাসের অন্তর্ভুক্ত সকল অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সাজিয়েছি। প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ (PDF) ফাইল তৈরি করা হয়েছে, যা বিগত সালের বোর্ড পরীক্ষা এবং দেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে গঠিত। এখানে প্রতিটি প্রশ্নের সঠিক ও নির্ভুল সমাধান দেওয়া হয়েছে, যা শেষ মুহূর্তের রিভিশনের জন্য দারুণ কাজ করবে।

বিস্তারিত পড়ুন →