Conversion of different types of Number Systems- HSC ICT

এই পেজে আলোচিত সকল গূরূত্বপূর্ন বিষয় সমূহঃ

Share this lesson
Stuck on this lesson?
Ask your question on WhatsApp and get help with this topic.
Conversion_Of_-Number_Systems

সংখ্যা পদ্ধতির রূপান্তর

বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিম্যাল / অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিম্যাল / হেক্সাডেসিম্যাল  থেকে বাইনারি, অক্টাল

বাইনারি থেকে অক্টাল রূপান্তরের নিয়মঃ

বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যাগুলোর পূর্ণ সংখ্যাকে ডানদিক থেকে বামদিকে এবং ভগ্নাংশ সংখ্যাকে বামদিক থেকে ডানদিকে ৩ অঙ্কের গ্রুপে বিভক্ত করতে হবে। কোনো গ্রুপে তিনের চেয়ে কম অঙ্ক পড়লে পূর্ণসংখ্যার ক্ষেত্রে বামদিকে এবং ভগ্নাংশের ক্ষেত্রে ডানদিকে প্রয়োজন মতো 0 বসিয়ে ৩ টি অঙ্ক পূর্ণ করে নিতে হবে। প্রতিটি গ্রুপের সমতূল্য অক্টাল সংখ্যা ০ থেকে ৭ বসিয়ে অক্টালে রূপান্তর করতে হবে। যেমনঃ

(1011001.1101)2

= 001 011 001 [ ডান দিক থেকে ৩ বিট করে গ্রুপ করে পাই ]

= (131)8 [ প্রতিটি গ্রুপের সমতূল্য অক্টাল মান বসিয়ে ]

বাইনারি থেকে হেক্সাডেসিম্যাল রূপান্তরের নিয়মঃ

বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যাগুলোর পূর্ণ সংখ্যাকে ডানদিক থেকে বামদিকে এবং ভগ্নাংশ সংখ্যাকে বামদিক থেকে ডানদিকে ৪ অঙ্কের গ্রুপে বিভক্ত করতে হবে। কোনো গ্রুপে চারের চেয়ে কম অঙ্ক পড়লে পূর্ণসংখ্যার ক্ষেত্রে বামদিকে এবং ভগ্নাংশের ক্ষেত্রে ডানদিকে প্রয়োজন মতো 0 বসিয়ে ৪ টি অঙ্ক পূর্ণ করে নিতে হবে। প্রতিটি গ্রুপের সমতূল্য হেক্সাডেসিম্যাল সংখ্যা ০ থেকে F বসিয়ে হেক্সাডেসিম্যালয়ে রূপান্তর করতে হবে। যেমনঃ

(11001011011.1101011)2

=0110 0101 1011 . 1101 0110 [ ডান দিক থেকে ৩ বিট করে গ্রুপ করে পাই ]

= (65B.D6)16 [ প্রতিটি গ্রুপের সমতূল্য হেক্সাডেসিম্যাল মান বসিয়ে ]

hexadecimal to decimal

অক্টাল থেকে বাইনারি রূপান্তরের নিয়মঃ

অক্টাল থেকে বাইনারি রূপান্তরের ক্ষেত্রে অক্টাল সংখ্যাটির প্রতিটি অঙ্কের সমান বাইনারি সমতুল্য মান তিন বিট পাশাপাশি বসালেই অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা পাওয়া যায়। যেমনঃ

(345)8 = (011 100 101)2

হেক্সাডেসিম্যাল থেকে বাইনারি রূপান্তরের নিয়মঃ

হেক্সাডেসিম্যাল থেকে বাইনারি রূপান্তরের ক্ষেত্রে হেক্সাডেসিম্যাল সংখ্যাটির প্রতিটি অঙ্কের সমান বাইনারি সমতুল্য মান চার বিট পাশাপাশি বসালেই হেক্সাডেসিম্যাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা পাওয়া যায়। যেমনঃ

(AF1)16 = (1010 1111 0001)2

অক্টাল থেকে হেক্সাডেসিম্যাল রূপান্তরের নিয়মঃ

অক্টাল থেকে হেক্সাডেসিম্যাল রূপান্তরের ক্ষেত্রে অক্টাল সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। তারপর উপরের বর্ণিত বাইনারি থেকে হেক্সাডেসিম্যাল পদ্ধতি রূপান্তরের নিয়মে হেক্সাডেসিম্যাল সংখ্যায় রূপান্তর করতে হবে। যেমনঃ

(745.32)8

= 111 100 101 . 011 010 [প্রতিটি সংখ্যার সমতুল্য ৩ বিট করে মান বসিয়ে]

= 0001 1110 0101 . 0110 1000 [ ডানদিক থেকে ৪ বিট করে গ্রুপ করে]

= (1E5.68)16

হেক্সাডেসিম্যাল থেকে অক্টাল রূপান্তরের নিয়মঃ

হেক্সাডেসিম্যাল থেকে অক্টাল রূপান্তরের ক্ষেত্রে হেক্সাডেসিম্যাল সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে। তারপর উপরের বর্ণিত বাইনারি থেকে অক্টাল পদ্ধতি রূপান্তরের নিয়মে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। যেমনঃ

(1E5.68)16

= 0001 1110 0101 . 0110 1000 [প্রতিটি সংখ্যার সমতুল্য ৪ বিট করে মান বসিয়ে]

=111 100 101. 011 010 000 [ ডানদিক থেকে ৩ বিট করে গ্রুপ করে]

= (745.32)8

Number_system_conversion binary, octal, hexadecimal

 

Found this lesson helpful? Share it with a friend.

Keep Learning

Move on to the next topic or get ready for the exam.
// More to read

Related Lessons

More notes and questions from the same chapter.
HSC 2026 ICT Suggestion PDF
ICT
shakti

HSC 2027 ICT Suggestion PDF Download (১০০% কমন উপযোগী)

অনেক শিক্ষার্থীর কাছেই আইসিটি বিষয়টি কিছুটা কঠিন মনে হয়, বিশেষ করে সংখ্যা পদ্ধতি, এইচটিএমএল এবং সি-প্রোগ্রামিং এর অংশগুলো। পরীক্ষায় খুব অল্প সময়ে সম্পূর্ণ আইসিটি সিলেবাস শেষ করে ভালো একটি ফলাফল নিশ্চিত করার জন্য একটি গোছানো ও সংক্ষিপ্ত সাজেশনের কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের এই চিন্তামুক্ত করতেই আমরা নিয়ে এসেছি HSC 2027 ICT Suggestion PDF। এই চূড়ান্ত সাজেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা অনুসরণ করলে পরীক্ষায় সৃজনশীল (CQ) এবং বহুনির্বাচনি (MCQ) উভয় অংশেই শতভাগ কমন পাওয়ার নিশ্চয়তা থাকবে।

বিস্তারিত পড়ুন →
HSC ICT MCQ Question and Answer PDF Download 2026 অধ্যায়ভিত্তিক
ICT
shakti

HSC ICT MCQ Question & Answer PDF Download 2027

শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এই পোস্টে এইচএসসি আইসিটি সিলেবাসের অন্তর্ভুক্ত সকল অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সাজিয়েছি। প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ (PDF) ফাইল তৈরি করা হয়েছে, যা বিগত সালের বোর্ড পরীক্ষা এবং দেশের শীর্ষস্থানীয় কলেজগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্নের সমন্বয়ে গঠিত। এখানে প্রতিটি প্রশ্নের সঠিক ও নির্ভুল সমাধান দেওয়া হয়েছে, যা শেষ মুহূর্তের রিভিশনের জন্য দারুণ কাজ করবে।

বিস্তারিত পড়ুন →